কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫ এ ১২:৪৮ PM

খসড়া জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা-২০১৫ এর উপর মতামত আহবান

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৭-০৮-২০১৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

বিদ্যমান জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা -১৯৯৮ যুগোপযোগীকরণের লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়ার উপর স্টেকহোল্ডার ও সর্বসাধারণের নিকট হতে মতামত আহ্বান করা যাচ্ছে। মতামত আগামী ২০আগস্ট ২০১৫ তারিখের মধ্যে নিম্নের ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হল।

info@ptd.gov.bd

ই-মেইলের বিষয়ে“জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা”/ “National Telecommunications Policy”এর উল্লেখ থাকতে হবে। এছাড়া, সরাসরি লিখিতভাবে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বরাবর মতামত প্রদান করা যাবে।

মতামত প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়াদি নিম্নরূপ

ক) বাংলা অথবা ইংরেজি ভাষায় মতামত প্রদান করা যাবে;

খ) মতামত প্রদানকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর প্রদানের অনুরোধ জানানো যাচ্ছে;

মতামত প্রদানের জন্য খসড়া টেলিযোগাযোগ নীতিমালার বাংলা ইংরেজী ভার্শন নিম্নের লিংক হতে ডাউন-লোড করা যেতে পারে

খসড়া জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা- ২০১৫

Draft National Telecommunications Policy - 2015

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন